ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:০৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:০৩:৫৩ পূর্বাহ্ন
​সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান ফাইল ছবি
সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এ সফরের সময় তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষে মতবিনিময় করবেন।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ