‘বৃষ্টিবলয় স্পিড’ আঘাত হানবে বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-০৮-২০২৫ ০৫:৪০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৫ ০৭:২৮:২৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
বৃষ্টিবলয় স্পিড আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর থেকে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
বুধবার (২০ আগস্ট) বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।
পোস্টে বলা হয়েছে, বৃষ্টিবলয় স্পিড চালু হচ্ছে আগামীকাল! তবে যেমনটা জানানো হয়েছিল, মূল বৃষ্টি দক্ষিণাঞ্চলে ও উপকূলে। ভারী থেকে অতিভারী বর্ষণ উপকূলীয় জেলাগুলোয়।
তাই অন্যান্য এলাকায় উপকূলের মতো এত বৃষ্টি আশা করা যাবে না, বিস্তারিত আজ রাতে আসছে ইনশাআল্লাহ বলেও জানানো হয়।
আরেক পোস্টে বলা হয়, দেশের দক্ষিণে ছড়িয়ে ছিটিয়ে বর্তমানে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। বৃষ্টিবলয় স্পিড চালু হলে ভোরে বা সকালে এই বৃষ্টি উপকূলে অনেকটা টানা বৃষ্টিতে রুপ নিতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স