ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৩:২২:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৪:১৭:১৩ অপরাহ্ন
​সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর প্যানেল ঘোষণার সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

তিনি বলেন, গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর রক্তমাখা মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগের জন্য আমরা এই পদে কোনো প্রার্থী ঘোষণা করছি না।

এর আগে কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন সানজিদা আহমেদ তন্বী। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদও (বাগছাস) তার সম্মানে এই প্যানেলে তাদের কোনো প্রার্থী ঘোষণা করবে না বলে জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি রাকিব এ প্যানেল ঘোষণা করে।

ছাত্রদল ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দিয়েছে।

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করেছে ছাত্রদল।

এর পাশাপাশি ছাত্রদলের পক্ষে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মোহাম্মদ জুলফিকার ইসলাম, ক্রীড়া সম্পাদক চিনচিমা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো সাইফ উল্লাহ সাইফ, সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুন্না ডাকসুতে লড়াই করবেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে

ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ