ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সৌদি আরবে নতুন হজ কাউন্সিলর কামরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:০৭:১৪ অপরাহ্ন
​সৌদি আরবে নতুন হজ কাউন্সিলর কামরুল ইসলাম ফাইল ছবি
সৌদি আরবে নতুন হজ কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব মো. কামরুল ইসলাম। রোববার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী চার বছরের জন্য এ নিয়োগ আদেশ জারি করেছে। এ নিয়োগের মধ্য দিয়ে কামরুল ইসলাম বর্তমান কাউন্সিলর (হজ) বিসিএস (প্রশাসন) ২২তম ব্যাচের যুগ্মসচিব মো. জহিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন।

ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ হজ অফিস, জেদ্দা, সৌদি আরবের সাংগঠনিক কাঠামোতে উপসচিব পদমর্যাদার ৫ম গ্রেডের ‘কাউন্সিলর (হজ)’ পদে ২০২০ সালের ১ নভেম্বর নিয়োগপ্রাপ্ত মো. জহিরুল ইসলামের নির্ধারিত চাকরির চার বছর মেয়াদ শেষ হলে এ পদে নিয়োগের জন্য গত বছরের ৮ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়। 

এ পদে আবেদন করা উপসচিব পর্যায়ের ২৭ জন কর্মকর্তার মধ্য থেকে মো. কামরুল ইসলামকে বেছে নেওয়া হয়।

প্রসঙ্গত, বিসিএস প্রশাসন ২৯ ব্যাচের কর্মকর্তা মো. কামরুল ইসলাম বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ে কর্মরত। এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেজা, আইএমইডি ও মাঠপ্রশাসনে কর্মরত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ