ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ফজরের নামাজে ডাকাত দলের হামলা, নিহত ২৭

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৫:০৫ অপরাহ্ন
নাইজেরিয়ায় ফজরের নামাজে ডাকাত দলের হামলা, নিহত ২৭ হামলার পর ঘটনাস্থলের আশপাশে মানুষের ভিড়। ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় গ্রামপ্রধান ও হাসপাতালের এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের ওপর বন্দুকধারীরা গুলি চালায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে। স্থানীয় পশুপালক এবং কৃষকরা জমি এবং পানির সীমিত প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গত জুনে উত্তর-মধ্য নাইজেরিয়ায় এক হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ