পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ডিপিডিসি-ডেসকো উইংয়ে নতুন কমিটি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৯-০৮-২০২৫ ১১:১৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
২০-০৮-২০২৫ ১২:২০:২৫ অপরাহ্ন
ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ডিপিডিসি-ডেসকো উইংয়ের ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার রমনাস্থ আইইবির কাউন্সিল হলে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রায় ১৫০ জন সাধারণ প্রকৌশলীর উপস্থিতিতে এই নির্বাচন সম্পন্ন হয়।
নবনির্বাচিত কমিটি পানি ও বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রুহুল আমিন কমিটির সহসভাপতি এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সায়েদুর রহমান সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দিন এবং ডেসকোর উপ- বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আফিকুর রহমান হয়েছেন প্রচার সম্পাদক।
কমিটির সাধারণ সদস্যরা হলেন- মো. আব্দুল মজিদ, (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি), মো. রুহুল আমিন ফকির (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি), এস এম শাহ সুলতান (নির্বাহী প্রকৌশলী, ডেসকো) এবং মো. গোলাম ফারুক (নির্বাহী প্রকৌশলী, ডেসকো)।
সভায় কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়নি। দু-একদিনের মধ্যেই সভাপতির নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ পানি ও বিদ্যুৎ প্রকৌশলী সমিতির ডিপিডিসি ইউনিটের নির্বাচিতরা হলেন-
চেয়ারম্যান : মো. আনিছুর রহমান (নির্বাহী প্রকৌশলী)।
ভাইস চেয়ারম্যান : মো. আহসান-উল ইসলাম সরকার (নির্বাহী প্রকৌশলী) এবং মো. গোলাম মোর্শেদ, (নির্বাহী প্রকৌশলী)।
সম্পাদক : মো. সাজ্জাদুল হক ফারুকী (নির্বাহী প্রকৌশলী) এবং সহ-সম্পাদক : মো. মিজানুর রহমান (নির্বাহী প্রকৌশলী)।
কোষাধ্যক্ষ : মো. জাহাঙ্গীর আলম (ম্যানেজার)।
সাংগঠনিক সম্পাদক : মো. শাহাজাহান (ডেপুটি ম্যানেজার)।
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক : মোহাম্মদ মুশফিকুর রহমান (সহকারী প্রকৌশলী)।
সাধারণ সদস্য :
১/ মো. মহিউল আলম (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)
২/ মো. হানিফ উদ্দিন (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)
৩/ মোহাম্মদ রাখিবুল হাসান (তত্ত্বাবধায়ক প্রকৌশলী)
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডিপিডিসির প্রধান প্রকৌশলী (ডেভেলপমেন্ট) মো. তারিকুল হক। এ সময় প্রধান প্রকৌশলী মশিয়ার রহমান জোয়ার্দার এবং মো. কামাল হোসেন সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত কমিটি তাদের বক্তব্যে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং দেশের পানি ও বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলা স্কুপ /প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স