ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৪:৫৬:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৫:৫৫:০৫ অপরাহ্ন
​ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ
অসুস্থতার কারণে প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. হাসানুল বান্না। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি পদত্যাগের আবেদন করেন। চিফ প্রসিকিউটর তাঁর আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

পদত্যাগের চিঠিতে হাসানুল বান্না লিখেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরে জন্ডিস/ লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলাম। আমার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ার কারণে আপনার (চিফ প্রসিকিউটর) অফিসে যোগদান করতে পারছি না। আমার চিকিৎসার জন্য আরও সময় লাগবে। এমতাবস্থায় আমি আমার শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর পদ থেকে পদত্যাগপূর্বক অব্যাহতি প্রার্থনা করছি।’

প্রসিকিউটর মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের বলেন, মো. হাসানুল বান্না দীর্ঘদিন ধরে জন্ডিস ও যকৃতের অসুখে ভুগছেন। নিয়োগের পর মাত্র কয়েক দিন অফিস করার পরই তাঁর শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

চলতি বছর ১ জানুয়ারিতে হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ