ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:৪৬:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০২:০৬:৪৪ অপরাহ্ন
​নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা ফাইল ছবি
জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।‘নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার’, যোগ করেন ড. আসিফ নজরুল।

এ সময় তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ