ময়লার মাঝে মিলল কষ্টি পাথরের মূর্তি!
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৮-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৮-২০২৫ ০৬:৫৭:১৬ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থান থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছেন এক পরিচ্ছন্নকর্মী। সোমবার (১৮ আগস্ট) দুপুরে পরিত্যক্ত একটি ব্যাগে মূর্তিটি পাওয়া যায়।
পরে মূর্তিটি পুলিশের কাছে হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান।
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থানটি পরিচ্ছন্নকর্মীকে পরিষ্কার করতে বলা হয়। পরে ওই কর্মী ছুটে এসে আমাকে বলে, স্যার একটি ব্যাগে মনে হয় বোমা আছে। তখন কয়েকজনকে সাথে নিয়ে ব্যাগটি খুললে কষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায়। ওজন প্রায় তিন কেজির বেশি হবে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মূর্তিটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার জায়গায় পরিত্যক্ত অবস্থায় শপিং ব্যাগে একটি মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি কিসের বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটা কষ্টি পাথরের। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স