ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৪:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০৩:২৪:৫১ অপরাহ্ন
​শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি গ্রেপ্তার ​ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি মো. হুমায়ুন কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার (১৮ আগস্ট) তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি তুরাগ থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রানাভোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ