ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল ও হেলালুদ্দীনকে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:০৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:০৮:০৪ অপরাহ্ন
​গ্রেপ্তার দেখানো হয়েছে আনিসুল ও হেলালুদ্দীনকে ​ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহ, জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা শেরেবাংলা নগর থানার মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মো. মনিরুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। আনিসুল হককে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আবুল ফারেজ জুয়েল।

এদিকে হেলালুদ্দীন আহমেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান।

এর আগে, আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ