ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রশাসনিক পদে বড় রদবদল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০২:৪৮:৪৩ অপরাহ্ন
​প্রশাসনিক পদে বড় রদবদল
প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগ ও বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ