ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ ১১ ঘন্টা সাগরে ভাসার পরে ১০ জেলে উদ্ধার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১১:৩১:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:৪৪:১৬ অপরাহ্ন
​ ১১ ঘন্টা সাগরে ভাসার পরে ১০ জেলে উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নাম বিহীন মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক নয়টার সময় ট্রলারটি ১০ জেলেসহ কুয়াকাটা সংলগ্ন ১০ কিলোমিটার গভীর সাগরবক্ষে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা পানির কন্টেইনার ও জালের ফ্লোট ধরে জেলেরা সাগরে ভাসতে থাকেন। ১১ ঘন্টা ভাসার পরে সোমবার (১৮ আগস্ট) সকাল আট টায় সকল জেলে উদ্ধার হয়েছেন। পাথরঘাটা এলাকার কচিখালী স্পটে থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। ট্রলার মালিকের নাম খোকন হাওলাদার। তার বাড়ি লালুয়ার মেরাউপাড়া আবাসনে। 

তার চাচা জুম্মান হাওলাদার জানান, গতকাল রবিবার রাতে নামবিহীন এই ট্রলার নিয়ে সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার বন্ধ করে কিনারে ফিরছিলেন। হঠাৎ রাত নয়টার দিকে একটি ডুবে চরে ট্রলারটি আটকে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এসময় জেলেরা ভাসতে থাকে। আজ সকালে খবর পেয়ে উদ্ধারের জন্য অন্য একটি বোট নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছেন। তিনি মহিপুর বন্দরে অপেক্ষা করছেন। তিনি আরও জানান, ওই ট্রলারের উদ্ধার হওয়া জেলে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম তিনি জানতে পেরেছেন। বাকিদের নাম জানাতে পারেননি। তবে সবাই উদ্ধার হয়েছে এটি নিশ্চিত করেছেন। বর্তমানে সাগর ভয়াল উত্তাল রয়েছে। অধিকাংশ ট্রলার মাছ শিকার বন্ধ করে আলীপুর-মহিপুরসহ বিভিন্ন এলাকায় নদী, শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ