ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৫ মাস পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৬:১৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৮:২১ অপরাহ্ন
সাড়ে ৫ মাস পর আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) বিকেলে ভারত থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক হিলি বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি শুরু হয়। ভারতীয় একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানি করছেন বন্দরের মেসার্স জগদীশ চন্দ্র রায় নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। 

পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রাসেদ ফেরদৌস জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আমদানি অনুমতি দেয়। এরপর আমদানি সংক্রান্ত  সকল কার্যক্রম শেষে আজ বিকেল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি বাড়লে পেঁয়াজের দাম আরো কমে আসবে। প্রতি টন পেঁয়াজ ২৫০ ডলার বা ৩০ হাজার ৩৬০ টাকা দরে আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। 

তিনি আরও বলেন, হিলি সততা বাণিজ্যালয়, নাশাত ট্রের্ডাস, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রের্ডাস ও জগদীশ চন্দ্র রায় নামে আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে।

এদিকে হিলি কাস্টমস সূত্রে জানা যায়, আজ বিকেলে ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ চলতি বছরের ৩ই মার্চ এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ