ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০২:৪৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০২:৪৬:৪৫ অপরাহ্ন
​দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি ছবি: অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনেত্রী সম্প্রতি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে চোখে চশমা, হাতে কলম নিয়ে দুটি ছবি পোস্ট করেন। ছবিগুলো পোস্টের পরেই নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করে তির্যক মন্তব্য করা হয় নায়িকার উদ্দেশ্যে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি নিজেই।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। মাহি বলেন, যারা এই ধরনের সমালোচনা করেন, তাদের নিয়ে আর কিছু বলার নেই। আমি জানি না, এই সিগনেচারটা কে তৈরি করেছে? চশমা পরলেই আমাকে অন্য কারও মতো লাগতে হবে, এমন তো কথা না। আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের মনে হয়েছে, এটা ওই রকম। এ ছাড়া আমি কোনো কারণ খুঁজে পাই না। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেটা নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না।

তিনি আরও বলেন, এর আগে আমার গায়ের বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণে সমালোচনা, বিতর্ক তৈরি করা হয়েছিল! এবার একটা রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি তো আসলে ওইটা বুঝাইনি—যেমন অনেকে বলছে, মিয়া খলিফা, মিয়া খলিফা। সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। সে আবার থাকে অন্য একটা দেশে। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছেন নেগেটিভভাবে, এটাতেই আমার আপত্তি।

প্রসঙ্গত, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে মাহি নাটকের শুটিং শেষ করেছেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ