ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৭:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৮:৫৭:১০ অপরাহ্ন
​আসন দিয়ে এনসিপিকে কেনা যাবে না: হাসনাত আবদুল্লাহ ​ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সংসদীয় আসনের ভাগ দিয়ে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, যেসব কারণে জুলাই অভ্যুত্থান হয়েছে, সেগুলো সঙ্গে নিয়ে আবারও সরকার গঠন করা হলে কঠিন গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।

অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ বাহাত্তরের সংবিধান দিয়ে সব অপরাধের বৈধতা দিয়েছে। আমাদের দুর্ভাগ্য যে অভ্যুত্থানের পর আমরা মিলিটারি, প্রশাসন ও মিডিয়ার সংস্কার করতে পারিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, এনসিপিকে শত্রুজ্ঞান করে লাভ নেই। কেউ যদি আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারে, রাজনীতি থেকে ইস্তফা দেব।

নির্বাচনের সময়সূচি নিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের টাইমলাইন নিয়ে কিছু আসে-যায় না। নভেম্বর-ডিসেম্বর হলেও আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বাতিল করে নির্বাচন করতে হবে। গণপরিষদ নির্বাচন করতে হবে।

জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন, আসন দিয়ে আমাদের কিনতে পারবেন না। আসনের জন্য বিক্রি হতে আসিনি। মিডিয়ায় চরিত্র হননের চেষ্টা করেও কিছু করতে পারেনি। আগের মতো পুলিশ বা প্রশাসন নয়, নির্বাচনের মূল ভূমিকা পালন করবে জনগণ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ