ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ১১:০২:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ১১:৫২:২৯ পূর্বাহ্ন
​সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫ ফাইল ছবি
সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এর আগে, এ ঘটনায় অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে মামলাটি দায়ের করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্টের পর থেকে গেজেটভুক্ত ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে অবৈধ এবং অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এজাহারে আরও বলা হয়, সরকারি গেজেটভুক্ত কোয়ারি থেকে এ ধরনের লুট বা চুরি খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ধারা ৪(২)(ঞ) এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা, ২০১২-এর বিধি ৯৩(১)-এর সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৭৯ ও ৪৩১ ধারার অপরাধও সংঘটিত হয়েছে।

পাথর লুটে জড়িতদের তদন্তের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, সিলেট থেকে গত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে আনুমানিক ১ লাখ ঘনফুট পাথর।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ