ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন মাইলস্টোনের আরও এক শিক্ষিকা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৪:১১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৪:১১:০৬ অপরাহ্ন
​২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন মাইলস্টোনের আরও এক শিক্ষিকা ফাইল ছবি
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

ষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। তারও শ্বাসনালী পোড়া ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মি‌লি‌য়ে প্রাণ হারালেন ৩৫ জন।

গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ শিক্ষিকা মাহফুজার মৃত্যু দিয়ে এ ঘটনায় ৩৫ জনের মৃত্যু হলো; যাদের বেশিরভাগই শিশু। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ