ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​প্রধান উপদেষ্টা শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন: রাশেদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩০:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৩০:৪০ অপরাহ্ন
​প্রধান উপদেষ্টা শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন: রাশেদ ​ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাসিনার সুবিধাভোগীদের এই সরকারেরও সুবিধাভোগী উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, গত ১৬ বছরে বিএনপি জামায়াত আখ্যা দিয়ে সেসব কর্মকর্তাদের বঞ্চিত করা হয়েছিলো, এই সরকার তাদের আরও বঞ্চিত করছে।

গত এক বছরে জুলাই বিপ্লব বেহাত হয়ে গেছে বলে অভিযোগ করে তিনি জুলাই বিপ্লবের সব শক্তিকে এক সঙ্গে হয়ে সরকারকে সহযোগিতা করার আহবান জানান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, জেলা যুবঅধিকার পরিষদের  সভাপতি রাকিবুল হাসান রকিব সাংগঠনিক সম্পাদক মিশনআলীসহ অন্য নেতৃবৃন্দ।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ