ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাকিতে সিগারেট না পেয়ে কামড়ে কান ছিঁড়ে ফেলল যুবক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:০৪:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৭:৪৯:৫৯ অপরাহ্ন
​বাকিতে সিগারেট না পেয়ে কামড়ে কান ছিঁড়ে ফেলল যুবক ​ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় এক দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামান (৪৫) নামের দোকানির কাছে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট চান। কিন্তু দোকানি আগের বাকি পরিশোধের কথা বলে তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে আঘাতের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। গুরুতর আহত আমানুজ্জামানকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের বড় ভাই নাজমুল ইসলাম মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন। তিনি অভিযোগে জানান, “গতকাল সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকিতে সিগারেট চাইলে ভাই তা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ভাইয়ের কান কামড়ে ছিঁড়ে ফেলে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ