ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:০৫:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:০২:৫৭ অপরাহ্ন
​সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের সংখ্যা জানাল ইসি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫ হাজার ৯৮ টি। এসব ভোটকেন্দ্রের ভোটকক্ষ ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ইসি সচিবালয় বিষয়টি নিশ্চিত করে।

মঙ্গলবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। 

সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন, ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ শেষে ত্রয়োদশ নির্বাচনে সম্ভাব্য ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন (জন্ম তারিখ ০১-০১-২০০৮ পর্যন্ত সকল ভোটারসহ)।

এবার নির্বাচনে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত হতে পারে। সম্ভাব্য মোট প্রয়োজন হবে ৮ লাখ ৮৬ হাজার ৭৯০ জন ভোটগ্রহণ কর্মকর্তা। তবে পূর্বের মতো এবারও প্রয়োজনের তুলনায় ১০% বেশি কর্মকর্তাকে প্যানেলভুক্ত করা এবং ৫% অতিরিক্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ