দুদক চেয়ারম্যান
শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত দৃশ্যমান হবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৮-২০২৫ ০১:৩৪:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৮-২০২৫ ০৩:২২:৪৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে থাকা কিছু মামলা তদন্তাধীন। দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলোও পুনর্জীবিত করবে দুদক।”
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুর নগরীর স্টেশন রোডে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, সেগুলো প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। তবে আশার বিষয় হলো, এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার।”
সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন ড. মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স