ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:১২:০৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:১২:০৩ পূর্বাহ্ন
​অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ ​ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। 

সোমবার (১১ আগস্ট) অস্ট্রেলিয়ার হাইক‌মিশনারের স‌ঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের তথ‌্য জানায় ঢাকার অস্ট্রেলিয়া হাইক‌মিশন। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে এন‌সিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ অন‌্য নেতারা উপ‌স্থিত ছি‌লেন। 

হাইক‌মিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে অস্ট্রেলিয়া হাইকমিশন এন‌সিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আমরা অস্ট্রেলিয়া-বাংলাদেশের সম্পর্ক শ‌ক্তিশালী করার পাশাপা‌শি এন‌সি‌পির নী‌তিগত অগ্রা‌ধিকার নি‌য়ে আলোচনা ক‌রে‌ছি।


বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ