ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুই মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৪:২৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:১৮:৫৮ অপরাহ্ন
​সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে মিলল দুই মরদেহ ​ছবি: সংগৃহীত
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্ট-২ এর পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধা করা হয়। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়েছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত।  দু’জনই পুরুষ।

ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে।

প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজান জানান, সকাল ৭টার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে। ১১টার দিকে বেইজমেন্টে গেলে মরদেহ দুটো তিনি দেখতে পান তিনি। গাড়ি এবং মরদেহ দুটি তাদের পরিচিত নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মরদেহ দুটি গাড়ি থেকে উদ্ধার করে ফ্লোরে রেখেছেন। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি। আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ