বেড়িবাঁধ নির্মাণের দাবি
কলাগাছের ভেলায় ভেসে অভিনব সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১১-০৮-২০২৫ ০৩:০৫:১৩ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৮-২০২৫ ০৩:৪৫:০৫ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
জলোচ্ছ্বাস থেকে বসতভিটা ফসলী জমি রক্ষায় এক অভিনব ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম লোন্দা গ্রামের মানুষ। অস্বাভাবিক জোয়ারে ডুবে যাওয়ায় কলা গাছের ভেলায় ভেসে টিয়াখালী নদীতীরে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের পক্ষে এমন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাসীন্দা গৃহবধূ হালিমা আয়শা। তিনি ওই গ্রামের বেড়িবাঁধের বাইরে তাদের বসতভিটা, ২০০ একর কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় মাত্র সাড়ে তিন কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এমন সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে হালিমা আয়শা বলেন, ‘ আমরা এখানে প্রায় ২৫০টি পরিবার টিয়াখালী নদীর তীরে জেগে ওঠা জমিতে অন্তত ৪০ বছর ধরে বসবাস করছি। অধিকাংশ ফসলী জমি বসতভিটা বিএস জরিপে তাদের নামে রেকর্ড করা হয়েছে। কিছু পরিবার এখনো খাস জমিতে বসবাস করছি। নদী তীওে টেকসই বেড়িবাঁধ না থাকায় গোটা জনপদ প্রতিনিয়ত জোয়ারের পানিতে ডুবে যায়। ঘরবাড়ি উঠোন, এমনকি রান্নার চুলা পর্যন্ত ডুবে যায়। খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। তিন ফসলি কৃষি জমি থাকলেও ঠিকমতো একটি ফসল আবাদ করতে পারি না।’
আয়শা আরো জানান, এবছর আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। বিগত ঘুর্ণিঝড় রেমালে চারদিন পর্যন্ত সব পানিতে ডুবে ছিল। ঘুর্ণিঝড় ছাড়াও অমাবস্যা-পূর্ণিমায় অস্বাভাকি জোয়ারে সব ভাসতে থাকে। এবছর অস্বাভিক জোয়ার দূর্যোগে পরিণত হয়েছে। তিনি আরো বলেন,‘ যখন জোয়ারের পানিতে সব ডুবে যায় তখন নৌকা কিংবা কলাগাছের ভেলায় চলাচল করতে হয়। এজন্য বাস্তবতার চিত্র আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করছি। আমরা ২৫০টি পরিবার বসতভিটাসহ কৃষিজমি রক্ষায় স্থায়ীভাবে টিয়াখালী নদীর তীর লোন্দা খেয়াঘাট থেকে খালেদ প্যাদার বাড়ি পর্যন্ত আনুমানিক তিন কিলোমিটার বেড়িবাঁধ করার আকুল আবেদন জানাই।’
হালিমা আয়শা বলেন,‘ এই বেড়িবাঁধ নির্মাণে যে টাকা ব্যয় হবে। ওই পরিমাণ টাকার ফসল তারা জমি চাষাবাদ করে মাত্র দুই বছরে ফলন উৎপাদন করতে পারবেন। যা দেশের খাদ্য উৎপাদনে যোগান দিতে পারবেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবক মল্লিক, শাহীন মোল্লা, রবিউল আউয়াল অন্তর, বেল্লাল হোসেন, নজরুল ইসলাম,রোকেয়া বেগম প্রমুখ ব্যতিক্রমধর্মী এমন সংবাদ সম্মেলনে গ্রামটির নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স