ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৫:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৮:৩৬:১৩ অপরাহ্ন
প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ ​ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারার পরও প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

র‍্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন লাল-সবুজের জার্সিধারীরা।

রোববার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে  গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশের। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয় বাংলাদেশের। তবু টিকে থাকে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে অংশগ্রহণের।

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে আসায় সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

​দক্ষিণ কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ