ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশু-নারীসহ দগ্ধ ৫ জন জাতীয় বার্নে

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৩:৫৩:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৩:৫৩:১৭ অপরাহ্ন
​সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : শিশু-নারীসহ দগ্ধ ৫ জন জাতীয় বার্নে সংবাদচিত্র: সংগৃহীত
সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন—পারভেজ (৩৮) তার স্ত্রী ফারজানা(২৮) ৪ দুই সন্তান মোহাম্মদ(৬) ও মারওয়ান(২) এবং আত্মীয় হেনা (২৮)।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার রাতে সিলেট থেকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারজানার ১০ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ এবং হেনার ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

হাসপাতালে নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, সিলেটের শাহপরান এলাকার একটি দোতলা বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারে লিক থাকায় বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন ও এক আত্মীয় দগ্ধ হন। প্রথমে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্নে পাঠানো হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ