ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​আন্দোলনে অসামান্য অবদান

তারেক রহমানকে যুবদলের সম্মাননা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৩:৩৬:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৩:৩৬:৪৭ অপরাহ্ন
তারেক রহমানকে যুবদলের সম্মাননা ​ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন ও অন্যান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল। 

শনিবার (৯ আগস্ট) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না তারেক রহমানের হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আলহামদুলিল্লাহ, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে অসামান্য অবদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছি। এটি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে স্মরণীয় ও গৌরবময় মুহূর্ত। যুবদলের জন্যও এটি সীমাহীন আনন্দের।’ 

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ