ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:১০:৫১ অপরাহ্ন
​ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি ​ছবি: সংগৃহীত
আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে বিভাগের আট জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দেওয়া হবে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। তবে যদি কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সকালে রংপুরে বিভীগীয় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সংবাদ সম্মেলনে সিইসি বলেছিলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও, নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও বলেন, যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে​​​​​​​

নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে: সিইসি


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ