ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এবার ট্রাক খাদে পড়ে স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:০৭:২২ অপরাহ্ন
​এবার ট্রাক খাদে পড়ে স্কুলছাত্র নিহত সংবাদচিত্র: সংগৃহীত
কুমিল্লায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল্লাহ আল ইমন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  নিহত ইমন হরিপুর উত্তরপাড়া এলাকার শফিউল আলমের ছেলে এবং হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বুড়িচং উপজেলার বাকশিমুল উচ্চ বিদ্যালয় মাঠে ‘এলইডি টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় হরিপুর উত্তর একাদশ ও হরিপুর দক্ষিণ একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় হরিপুর দক্ষিণ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড় ও সমর্থকরা একটি ট্রাকে করে নিজ নিজ গ্রামে ফিরছিলেন। পথে বুড়িচং-কালিকাপুর সড়কের বাকশিমুল উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, খেলা শেষে ফেরার পথে খেলোয়াড় ও সমর্থকদের বহনকারী ট্রাক খাদে পড়ে একজন নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ