মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে: সালাহউদ্দিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৯-০৮-২০২৫ ০৩:০১:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৮-২০২৫ ০৭:০২:৫৭ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (৯ আগস্ট) সিরডাপ মিলনায়তনে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাণিজ্য হয়েছে। বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে বিভক্ত করা হয়েছে। কিন্তু স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
বাংলাদেশের নিরাপত্তার জন্য ফ্যাসিস্ট বড় হুমকি উল্লেখ করে তিনি বলেন, এই ভূখণ্ড নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যে কোনো পরিকল্পনা যাতে সফল হতে না পারে, সেজন্য সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী, বুদ্ধিজীবী মহল সবাইকে সচেতন থাকতে হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স