ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০১:৫৩:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৫:৩০:২০ অপরাহ্ন
​তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল ​ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাতসহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। 

মির্জা ফখরুল বলেন, দেশে পারস্পরিক হিংসার একটি কালচার তৈরি হয়েছে, যা আমাদের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ধ্বংসাত্মক সংস্কৃতি থেকে মুক্ত হয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যেতে হবে।

তিনি সরকারের বিভিন্ন নীতি, বিশেষ করে ওষুধশিল্প নীতিসহ অন্যান্য নীতিমালা নিয়ে সমালোচনা করে বলেন, শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, মানুষের মৌলিক ও সব অধিকার সুরক্ষিত করতে হবে। জনগণ যেন রাষ্ট্রের সেবা পায় এবং তাদের জীবনমান উন্নত হয়, সেটিই প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত।

এ ছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বিএনপি মহাসচিব আহ্বান জানান। তিনি বলেন, আহত নেতাকর্মীরা দেশের জন্য প্রাণ দিয়ে লড়াই করেছেন, তাদের চিকিৎসা নিশ্চিতে রাষ্ট্রের দায়িত্ব আছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ