ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​সৈকতে ভেসে এলো ট্রলারসহ জেলের মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৬:২৩:৩৫ অপরাহ্ন
​সৈকতে ভেসে এলো ট্রলারসহ জেলের মরদেহ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া এফবি সাগরকন্যা ট্রলারসহ জেলে ইদ্রিসের (৫০) মরদেহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ট্রলারটি ভেসে আসে। এসময় লাশটি চরে আটকে যায়। ট্রলারটি পেছনের অংশ ভেঙে গেছে। 

ইদ্রিস কলাপাড়া উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা। শরীরের পোশাক দেখে নিহতের ভাতিজা সাগর তাঁকে শনাক্ত করেন। কুয়াকাটা নৌপুলিশ ফাড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন।

সাগর জানান, গত ২৫ জুলাই তারা ১৫ জেলেসহ পায়রা শেষ বয়া সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় আচমকা ঢেউয়ের তোড়ে ট্রলারসহ ডুবে গেছেন। ৮৪ ঘন্টা ভাসার পরে তারা ১০ জন উদ্ধার হন। বাকি পাঁচজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে ১ আগস্ট জেলে আব্দুর রশিদের লাশ ভেসে আসে। বাকি তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ