বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে পুরস্কার চালু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মেহরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়েছেন। তাঁর এই আত্মত্যাগকে স্মরণীয় রাখতে শিক্ষা মন্ত্রণালয় তাঁর নামে একটি অ্যাওয়ার্ড চালু করবে, যা প্রতি বছর সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য শিক্ষকদের মধ্যে প্রদান করা হবে।
গত সপ্তাহে বিমান বিধ্বস্ত হয়ে উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরে গেলে শিক্ষার্থীদের প্রাণ বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরী। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তাঁর এই আত্মত্যাগ দেশজুড়ে আলোড়ন তোলে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে শুরু করে সাধারণ জনগণ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
সুষ্ঠু নির্বাচনই এখন প্রধান কাজ: প্রধান উপদেষ্টা