ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

'কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে'

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:১৭:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৮:১০ অপরাহ্ন
'কক্সবাজার ইস্যুতে এনসিপির লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে' ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা কক্সবাজারে গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন এসব স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

জনআকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমনই আয়োজন পাবো বলে আশাবাদী।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই, যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক। এ সময় বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিমানের ত্রুটি থাকলে প্রকাশ করা উচিত। কিন্তু তথ্য লুকিয়ে রাখায় এমন দুর্ঘটনা ঘটছে, সৃষ্টি হচ্ছে গুজবও।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ