ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেনাবাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৮:১০:৩৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৮:১২:২৩ অপরাহ্ন
সেনাবাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জুলাই গণঅভ্যুত্থানে বিজয় অর্জনে সহযোগিতা করায় সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব বলেন, দেশের সব মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে ও দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘বিজয় র‍্যালি’ শুরুর আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির মহাসচিব বলেন, আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও পরে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।

এ সময় বিএনপি মহাসচিব জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ও আহতদের সুস্থতা কামনা করেন

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ