ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​এক ছাতার নিচে বিএনপি-জামায়াত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০১:৪০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০১:৪০:৪৯ অপরাহ্ন
​এক ছাতার নিচে বিএনপি-জামায়াত ​ছবি: সংগৃহীত
এক অভাবনীয় রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিবির সভাপতি জাহিদুল ইসলামের ছাতার নিচে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দেখা যায়।

এ ছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমকেও (চরমোনাই পীর) দেখা গেছে।

এমন দৃশ্যর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন সৌহার্দপূর্ণ চিত্র দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে।

সংশ্লিষ্টরা মনে করছেন—ভিন্নমত ও আদর্শের সংগঠনগুলোর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক প্রমাণও বলে মনে করা হচ্ছে।

নেটিজেনরা বলছেন—রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যও বজায় থাকুক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে যে সৌজন্যতা দেখা গেল, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ