ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​ইরানে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৪:২২:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৪:২২:১৮ অপরাহ্ন
​ইরানে শক্তিশালী ভূমিকম্প ​ফাইল ছবি
ইরানের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার (০৫ আগস্ট)  ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭৩।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা এর অভিঘাতকে আরও তীব্র করে তোলে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত এক বছর ধরেই ইরানের বিভিন্ন অঞ্চলে মাঝারি ও অপেক্ষাকৃত শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটছে। গত জুন মাসেও ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবারো একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়। 

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ