ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১১:৫৬ অপরাহ্ন
জুলাই আনন্দ র‍্যালিতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু ​ছবি: সংগৃহীত
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা স্ট্রোক করে মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটমহল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে এবং বুরুদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, গণঅভ্যুত্থান ও পলায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের পাটমহলে বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এ মৃত্যুর কারণে আজকের সব আনন্দ মিছিলসহ সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিন মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ