ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যাচ্ছেন না হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১১:৩৬:৩২ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১২:৪৭:৩৯ অপরাহ্ন
​জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে যাচ্ছেন না হান্নান মাসউদ
জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

হান্নান মাসউদ লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।’

তিনি আরও লেখেন, ‘জানিনা এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে— তারা  এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’

জাতির সামনে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র তুলে ধরবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংসদের দক্ষিণ প্লাজায় সুধী সমাবেশে এ ঘোষণাপত্র পাঠ করবেন তিনি।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ