ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৫২:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৫২:৫৯ অপরাহ্ন
​বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সোহান ​ছবি: সংগৃহীত
টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের লক্ষ্যে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। শনিবার (৯ আগস্ট) এই বহুদলীয় সিরিজের জন্য ডারউইন যাবে বাংলাদেশ ‘এ’ দল। 

সোহানের নেতৃত্বে এই স্কোয়াডে আছেন সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুবর পাশাপাশি আছেন জিসান আলম,  তোফায়েল আহমেদের মতো তরুণরাও। অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ছাড়াও দলে আছেন রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি। বোলিং বিভাগে রিপন মণ্ডল, মুশফিক হাসান, নাঈম হাসানের সঙ্গী জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রওনা দিয়ে শনিবার বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছবে। ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ১৬ আগস্ট পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। এ ছাড়া ১৭ আগস্ট পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স, ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিরুদ্ধে খেলবেন সোহান-হাসানরা।

এ ছাড়া এই সিরিজ শেষে ২৮ আগস্ট থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’।

একনজরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল, হাসান মাহমুদ।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ