ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজের পোস্ট

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৭:৩৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৪২:৩০ অপরাহ্ন
এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজের পোস্ট ​ফাইল ছবি
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (৫ আগস্ট) এর এক বছর পূর্ণ হচ্ছে। দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে দিবসটির আগের দিন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এক বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।'

অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ