ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারে আগুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩২:৪৭ অপরাহ্ন
​কলাপাড়ায় পল্লী বিদ্যুতের ট্রান্সমিটারে আগুন ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস ক্যাম্পাসের ৩৩/১১ কেভি লাইনের পাওয়ার ট্রান্সমিটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) আনুমানিক বিকেল তিনটা ৪০ মিনিটে ট্রান্সমিটারে আগুন ধরে যায়। এতে পাওয়ার ট্রান্সমিটারের আংশিক ক্ষতি হয়েছে। এ ছাড়া ভোল্টেজ রেগুলেটর ও তিনটি ডিভাইস পুড়ে গেছে। 

পল্লী বিদ্যুৎ কলাপাড়া জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী এ খবর নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তাৎক্ষণিক খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ৩৫-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

অগ্নিকাণ্ডের কারণে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অর্ধলক্ষাধিক গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদুৎ সরবরাহ সচল করতে কাজ চলমান ছিল। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ