টাঙ্গাইলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৮-২০২৫ ০৪:১০:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৮-২০২৫ ০৪:১০:০৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী কাকলী আক্তার (৩৫) খুন হয়েছে। রোববার পৌরসভার জেলখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
সোমবার (৪ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সখীপুর থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া। নিহত কাকলির বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া গ্রামে। স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রোববার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যান। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সখীপুর থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স