ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৬:২৯ অপরাহ্ন
​কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু সংবাদচিত্র: সংগৃহীত
কাউনিয়ায় নতুন একটি রাসায়নিক সারের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানের মাইকের কাঁচা বাঁশ বিদ্যুতের তারে পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও আটজন আহত হয়েছেন। আহতদের তিনজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও দুজনকে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহবাজ গ্রামের আমতলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। 

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহবাজ আমতলা নামক স্থানে নজর আলী নামের এক ব্যবসায়ীর রাসায়নিক সারের দোকান ঘরের উদ্বোধনী অনুষ্ঠান রোববার রাত সাড়ে ৮টার দিকে শুরু হয়। নজর আলী একজন পীরভক্ত ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার পীরভক্ত মুরিদ ও এলাকার মানুষকে উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত করেন।  

কাঁচা বাঁশে মাইক টাঙ্গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া খায়ের শুরু করা হয়। এমন সময়  আচমকা বৃষ্টি সহ ঝড়বাতাস শুরু হলে মাইক টাঙ্গানো কাঁচা বাঁশটি ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে পড়ে যায়। মাইকের তারের সঙ্গে বিদ্যুৎ সংযোগ ঘটে  সঙ্গে সঙ্গে মাইকের ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দোয়া পড়া অবস্থায় মিঠাপুকুর উপজেলার বাসিন্দা শফিকুল ইসলাম হুজুর (৩৮) ও পাশে বসা পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের বাসিন্দা শাহাবুদ্দিন মিয়া (৪৫) ঘটনা স্থলেই প্রাণ হারায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় আটজন। গুরুত্বর আহত  কাউনিয়া উপজেলার সাহবাজ গ্রামের হাসু মিয়া ও দোকান মালিক নজর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ