ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের প্রতিবেদনগুলো তেমন কেউ পড়ে না: গুতেরেস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৩:৩১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৬:০৩:২২ অপরাহ্ন
জাতিসংঘের প্রতিবেদনগুলো তেমন কেউ পড়ে না: গুতেরেস ​জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: রয়টার্স
জাতিসংঘের প্রতিবেদনগুলো তেমন কেউ পড়ে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১ আগস্ট) সদস্য দেশগুলোকে একটি প্রতিবেদন সম্পর্কে অবহিত করার সময় তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ‘ইউএন ৮০’ সংস্কার উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

এ নিয়ে গুতেরেস বলেন, এই বিপুল পরিমাণ বৈঠক ও প্রতিবেদন পুরো জাতিসংঘ ব্যবস্থা এবং আমাদের সবাইকে প্রায় ভঙুর অবস্থায় ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, এই বিপুল সংখ্যক রিপোর্টের মধ্যে অনেকগুলো তেমনভাবে পড়া হয় না। মাত্র ৫ শতাংশ রিপোর্ট ৫ হাজার ৫০০ বার বা তার বেশি ডাউনলোড হয়। গড়ে প্রতি পাঁচটির মধ্যে একটি রিপোর্ট এক হাজার বারেরও কম ডাউনলোড হয়। আর ডাউনলোড হওয়া মানেই কিন্তু পড়া নয়।

চলতি বছর ৮০ বছর পূর্ণ হলো জাতিসংঘের। বৈশ্বিক সংস্থাটি টানা সপ্তম বছরের মতো অর্থনৈতিক সংকটে ভুগছে। এর প্রধান কারণ হলো, ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই তাদের বাধ্যতামূলক নিয়মিত চাঁদা পুরোপুরি বা সময়মতো পরিশোধ করছে না। এই আর্থিক সংকটের প্রেক্ষাপটেই গত মার্চে গুতেরেস ‘ইউএন ৮০’ টাস্কফোর্স চালু করেন, যার উদ্দেশ্য সংস্থার কার্যপদ্ধতিতে মৌলিক সংস্কার আনা।  

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ