ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায়

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৩৬:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:০৬:০০ অপরাহ্ন
ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় সংবাদচিত্র: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে অবসরে যাওয়া স্কুল শিক্ষক ও অফিস সহায়ককে বিদায় দিল স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে এ বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির হলরুমে স্মৃতিচারণামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিনসহ প্রমুখ।

আয়োজকরা জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমান। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।  প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে। আজ আমরা ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর তাদের এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ