জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন অভ্যুত্থানে আহত-নিহতের পরিবারের সদস্যদের প্লাটফর্ম ‘জুলাইযোদ্ধা সংসদ’। এতে শাহবাগ মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে আছে। সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। তবে দুপুর থেকে ফুটপাত ছেড়ে দেওয়ায় পথচারী ও ছোট গাড়িগুলো পার হতে পারছে।
শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনকারীরা ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা (আহত)’ ব্যানারে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় বন্ধ থাকায় পাশের কাঁটাবন মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ থানার সামনের রাস্তাগুলো থেকেই যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে।জুলাইযোদ্ধা সংসদের আহ্বায়ক আরমান শাফিন জানান, সরকার থেকে তাদের দাবির বিষয়ে কোনও ইতিবাচক ও সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ ত্যাগ করবেন না। তিনি বলেন, আমরা দেশের ৬৪ জেলা থেকে শহীদ পরিবারের সদস্য এবং জুলাইযোদ্ধারা নিজের খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এখানে অবস্থান নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো।আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ বলেন, সরকার থেকে আমাদের সাথে এখনও কোনও যোগাযোগ করা হয়নি। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, জুলাই সনদ ছাড়া জীবন চলে গেলেও আমরা শাহবাগ ছাড়বো না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন