ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১২:২৯:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১২:৩৯:০৩ অপরাহ্ন
জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। 

জুলাই যোদ্ধারা বলছেন, এখনও জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তাদের ভাষ্য, জুলাই সনদ দাবি নয়, এটি আমাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। 
এ সময় হুঁশিয়ারি দিয়ে জুলাই যোদ্ধারা বলেন, জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করা হবে। এদিকে, শাহবাগ এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ