ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৬:০৪:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৭:৩১:০০ অপরাহ্ন
​কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক
কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) গভীর রাত ১টা থেকে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান।

তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।

কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে।

ওসি জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে তোলা হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স



 

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ